বীরেন্দর সিংহের বিজেপি ত্যাগ, মোদির প্রাক্তন মন্ত্রীর নতুন পথের সূচনা

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৩০, মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ২৬ চৈত্র ১৪৩১

হরিয়ানার প্রভাবশালী নেতা ও মোদি সরকারের সাবেক মন্ত্রী চৌধুরী বীরেন্দর সিংহ ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছাড়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার (০৮ এপ্রিল) বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বিজেপি ছাড়ার ঘোষণা দিয়ে বীরেন্দর সিংহ বলেন, ‘আগামীকাল (আজ মঙ্গলবার) আমি কংগ্রেসে যোগ দেব।’

দল বদল করা চৌধুরী বীরেন্দর সিংহের কাছে নতুন কিছু নয়। এর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগেও তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোদি সরকারের প্রথম মন্ত্রীসভায় গ্রামোন্নয়ন, পঞ্চায়েতি রাজ, ইস্পাত-সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন। তিনি বিজেপি থেকে দুই দফায় রাজ্যসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। কিন্তু ২০২০ সালের পর তাঁকে আর সংসদের উচ্চকক্ষের টিকিট দেয়নি বিজেপি।

এতদিন পারিবারিকভাবেই বিজেপির রাজনীতি করেছেন বীরেন্দর সিংহ। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত হরিয়ানার এমপি ছিলেন বীরেন্দরের স্ত্রী প্রেমলতা।

এই দম্পতির ছেলে বীজেন্দ্র সিংহ ২০১৯ সালের নির্বাচনে বিজেপি থেকে টিকিট নিয়ে জয়ী হয়েছিলেন। এই নেতাও গত মাসে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন।

ছেলের পর এবার ৭৮ বছর বয়সী বাবা বীরেন্দর সিংহও বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন। মা প্রেমলকা কী করবেন, তা এখনো পরিষ্কার নয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বীরেন্দর সিংহের পুরো পরিবার কংগ্রেসে যোগ দিলে হরিয়ানায় বিজেপি চাপে পড়তে পারে।

বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে আগামী ১৯ এপ্রিল শুরু হবে ভোটগ্রহণ। গত মার্চে দেশটির নির্বাচন কমিশন জানায়, মোট সাত দফায় এবারের লোকসভা নির্বাচন হবে।

সপ্তম দফার ভোট হবে ১ জুন। ৪ জুন ফল প্রকাশ। ১৬ জুন শেষ হবে বর্তমান লোকসভার মেয়াদ।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর