খোঁজ মিলল পৃথিবীর অষ্টম আশ্চর্যের

  নতুন ধ্বনি ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩১, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০
  •  কম্বোডিয়ার আঙ্করভাট মন্দির অষ্টম আশ্চর্য হিসেবে স্থান করে নিয়েছে।
  • এশিয়ার গর্ব এই প্রাচীন মন্দিরের বিস্ময়কর সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা।
  •  দ্বাদশ শতাব্দীতে রাজা দ্বিতীয় সূর্যবর্মনের তৈরি আঙ্কোরভাট মন্দির।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভিসুভিয়াসের গ্রাসে হারিয়ে যাওয়া রোমান শহর পম্পেইকে হারিয়ে কম্বোডিয়ার আঙ্করভাট মন্দির অষ্টম আশ্চর্য হিসেবে স্থান করে নিয়েছে। এশিয়ার গর্ব এই প্রাচীন মন্দিরের বিস্ময়কর সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা। তাই সারা বছরই আঙ্কোরভাটে লেগে থাকে ভিড়। পৃথিবীর আশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় ভিড় বাড়বে বলেই মনে করা হচ্ছে।

জানা যায়, দ্বাদশ শতাব্দীতে রাজা দ্বিতীয় সূর্যবর্মনের তৈরি আঙ্কোরভাট মন্দির। ইতিহাসবিদরা মনে করেন, প্রথম দিকে এটি ছিল বিষ্ণু মন্দির। প্রাচ্যে বৌদ্ধ ধর্ম ছড়াতে শুরু করলে ক্রমে বিষ্ণুমন্দির বদলে যায় বৌদ্ধমন্দিরে। এই কারণেই ৫০০ একর জমির ওপর তৈরি এই মন্দিরের দেওয়ালে চোখে পড়ে সেই হিন্দু ও বৌদ্ধ দুই ধর্মের সংস্কৃতির মেলবন্ধন। এই মন্দিরে সূর্যোদয়ের দৃশ্যে মোহিত হয় মানুষ। গোলাপি, কমলা আর সোনালি রঙের খেলা চলে মন্দির জুড়ে।

উল্লেখ্য, সুইজারল্যান্ডের জুরিখ শহরে নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্সেডশন তৈরি হয় ২০০১ সালে। ২০০৭ সালে আধুনিক পৃথিবীর সপ্তম আশ্চর্য বেছে নেয় তারা। ওই তালিকায় রয়েছে চীনের প্রাচীর, মেক্সিকোর মায়া সভ্যতার সময়ে তৈরি পিরামিড চিচেন ইত্‍জা, জর্ডনের পেত্রা, ইনকা সভ্যতার শহর পেরুর মাচুপিচু, রিও ডি জেনেইরোর ক্রাইস্ট দ্য রিডিমার, রোমের কলোজিয়াম আর ভারতের তাজমহল।

এবার অষ্টম স্থান পেল কম্বোডিয়ার আঙ্করভাট মন্দির। তবে এর আগেই ইউনেসকোর তরফে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা পেয়েছে আঙ্করভাট।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর