মার্কিন নিষেধাজ্ঞার কবলে ৪৯ সরকারি কর্মকর্তা

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:০৭, শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১৬ চৈত্র ১৪৩০

মানবাধিকার লঙ্ঘনের দায়ে হংকংয়ের ৪৯ জন সরকারি কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। খবর রয়টার্সের।

নিষেধাজ্ঞার আওতায় হংকংয়ের কোন কোন কর্মকর্তার নাম আছে তা প্রকাশ করা না হলেও মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে কয়েকজনের জানিয়েছেন।

তারা হলেন- হংকংয়ের আইনমন্ত্রী পল লাম, পুলিশ প্রাধান রেমন্ড সিউ, এবং বিচারক অ্যান্ড্রু চিওয়াং, অ্যান্ড্রু চ্যান, জনি চ্যান, আমান্ডা উডকক এবং এস্থার তোহ।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, গত বছর থেকে হংকংয়ের স্বায়ত্তশাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সেখানকার জনগণের স্বাধীনতা ও অধিকার দমনে তৎপরতা চালাচ্ছে চীন। এ ইস্যুতে বেইজিংয়ের সর্বশেষ সংযোজন আর্টিক্যাল ২৩ নামে জাতীয় নিরাপত্তা আইন, যা গত বছর পাস করেছে চীনা পার্লামেন্ট।

হংকংয়ের সরকারি কর্মকর্তা সেই আইন বাস্তবায়নের অজুহাতে সাধারণ জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষাকে কঠোরভাবে দমন করছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত বছর জনগণের অধিকার এবং স্বাধীনতার প্রতি হংকংয়ের বেশ কয়েকজন কর্মকর্তার চূড়ান্ত দমনমূলক মনোভাব এবং কার্যক্রম যুক্তরাষ্ট্রের নজরে এসেছে। এসব তৎপরতার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় হংকংয়ের সেসব কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে। কারণ ওয়াশিংটন হংকংয়ে জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।

২০২৩ সালের নভেম্বরে হংকংয়ের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি বিল পাস হয়েছিল। সেই বিলে উল্লেখ ছিল যে হংকংয়ের বিচার ও আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা জাতীয় নিরাপত্তা আইন আর্টিক্যাল ২৩ এর অপব্যবহার করছেন।

তার ধারাবাহিকতাতেই সাম্প্রতিক এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর