দুর্নীতির মামলায় কারাগারে সাবেক সচিব

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২৭, রবিবার, ২৪ মার্চ, ২০২৪, ১০ চৈত্র ১৪৩০

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অবসরপ্রাপ্ত সচিব প্রশান্ত কুমার রায়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৪ মার্চ) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারি কৌঁসুলি (পিপি) মীর আহমেদ আলী সালাম।

দুদকের পিপি বলেন, জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ২০ লাখ ৪৯ হাজার ৮১৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৫ জুন সাবেক সচিব প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে মামলা হয়। প্রশান্ত কুমার রায় ২০১৬–১৭ সালের দিকে সচিব হিসেবে দায়িত্বপালন করেন।

সেই মামলায় প্রশান্ত কুমার রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। অপর দিকে দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রশান্ত কুমার রায়কে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারের সূত্রে জানা গেছে, প্রশান্ত কুমার রায় ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে সোনালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক ও মেঘনা ব্যাংকের ১২টি শাখায় ১৩ কোটি ২৪ লাখ ৩ হাজার ৮৫০ টাকা জমা করা হয়। আর উত্তোলন করা হয়েছে ১২ কোটি ৯৮ লাখ ৭২ হাজার ১৮৩ টাকা। সরকারি চাকরিজীবী হিসেবে তাঁর ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের লেনদেন অস্বাভাবিক ও অসংগতিপূর্ণ।

মামলার বাদী দুদকের উপপরিচালক মশিউর রহমান এজাহারে উল্লেখ করেন, প্রশান্ত কুমারের দুই মেয়ে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেন। দুটি ব্যাংকিং চ্যানেলে ৩৫ লাখ টাকা পাঠান। পাশাপাশি ব্যাংকিং চ্যানেলের বাইরে হুন্ডির মাধ্যমে তিনি অর্থ পাঠিয়েছেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


৩৬৮ কোটি টাকার সম্পত্তি জব্দ, আইনি চাপে এস আলম পরিবার

ছবি: সংগৃহীত

হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোন উদ্ধার করে দিল নিউমার্কেট থানা পুলিশ

ছবি: সংগৃহীত

অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের বিচার শুরু

ছবি: সংগৃহীত

টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে সাদপন্থী মুসল্লীর মৃত্যু

নজরুল হামিদ বিপু

নসরুল হামিদের ছেলের কোটি টাকা ফ্ল্যাট জব্দ

ছবি: সংগৃহীত

শামসুদ্দোহার দুর্নীতির দুই মামলা বিচারের জন্য প্রস্তুত

তারেকের একান্ত সচিব অপু

তারেকের একান্ত সচিব অপুকে দুদকের অব্যাহতি

ছবি: সংগৃহীত

১১৫ বার পেছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন

ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘর্ষের ছবি

সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, দুইজন আহত

ছবি: সংগৃহীত

এস কে সুরের লকারে ডলার, ইউরো সোনা ও এফডিআরের কাগজ

ছবি: সংগৃহীত

টঙ্গীতে অস্ত্রসহ ১৬ ডাকাত গ্রেফতার

ছবি: সংগৃহীত

টঙ্গীতে ধাওয়া করে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, এক ছাত্র আহত