সনদ জালিয়াতি: লাইসেন্স হারাচ্ছেন বিমানের দুই পাইলট

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১৮, মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০

জাল শিক্ষাসনদ জমা দেওয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট সাদিয়া আহমেদ ও আল মেহেদী ইসলামের লাইসেন্স বাতিল করা হচ্ছে। একই সাথে তাদের কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বোয়িং-৭৭৭ উড়োজাহাজ চালাতে ২০২১ সালের ২৩ নভেম্বর ৫ বছরের চুক্তিতে ৮ জন ক্যাপ্টেন ও ৬ জন ফার্স্ট অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি দেয় রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান। প্রাথমিকভাবে কয়েকজনকে নির্বাচন করার পর তাঁদের দক্ষতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

তাঁদের মধ্যে ফার্স্ট অফিসার আল মেহেদী ইসলাম জমা দেন এয়ারলাইনস ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্সের (এটিপিএল) জাল সনদ। সেই সনদে তিনি বেবিচকের ফ্লাইট সেফটি বিভাগের সহকারী পরিচালকের জাল স্বাক্ষর ব্যবহার করেন। অন্যদিকে বিজ্ঞান বিভাগে না পড়েও জাল শিক্ষা সনদ জমা দিয়ে নির্বাচিত হন সাদিয়া আহমেদ। তিনি বিমানের সাবেক চিফ অব ট্রেনিং ক্যাপ্টেন সাজিদ আহমেদের স্ত্রী।

এভিয়েশন বিশেষজ্ঞদের দাবি, পাইলটের মতো গুরুত্বপূর্ণ পেশায় যারা জালিয়াতির আশ্রয় নিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তারা বলছেন, বিমানের পাইলট গুরুত্বপূর্ণ পেশা। এখানে স্বজনপ্রীতির সুযোগ নেই। তাই যারা প্রতারণার আশ্রয় নিয়েছেন তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

এভিয়েশন বিশেষজ্ঞ ওয়াহিদুল আলম বলেন, ‘জালিয়াতি করে পাইলট পদে চাকরি নিয়ে কিছুদিন চাকরিও করে গেলো। এটা আসলে ক্ষমার অযোগ্য অপরাধ হয়েছে। আর এই অপরাধের শাস্তি হিসিবে শুধু চাকরিচ্যুত করা যাবে না। তাদেরকে ক্রিমিনাল ধারায় এনেও শাস্তি দেওয়া উচিত।’

বেসামরিক বিমান চলাচল আইন অনুযায়ী, যদি কোনও ব্যক্তি শিক্ষা সনদ, নিবন্ধন সনদ, লাইসেন্স অথবা পারমিট জাল বা পরিবর্তন করেন বা চেষ্টা করেন, তাহলে অনধিক ৫ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ১ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


৩৬৮ কোটি টাকার সম্পত্তি জব্দ, আইনি চাপে এস আলম পরিবার

ছবি: সংগৃহীত

হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোন উদ্ধার করে দিল নিউমার্কেট থানা পুলিশ

ছবি: সংগৃহীত

অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের বিচার শুরু

ছবি: সংগৃহীত

টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে সাদপন্থী মুসল্লীর মৃত্যু

নজরুল হামিদ বিপু

নসরুল হামিদের ছেলের কোটি টাকা ফ্ল্যাট জব্দ

ছবি: সংগৃহীত

শামসুদ্দোহার দুর্নীতির দুই মামলা বিচারের জন্য প্রস্তুত

তারেকের একান্ত সচিব অপু

তারেকের একান্ত সচিব অপুকে দুদকের অব্যাহতি

ছবি: সংগৃহীত

১১৫ বার পেছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন

ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘর্ষের ছবি

সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, দুইজন আহত

ছবি: সংগৃহীত

এস কে সুরের লকারে ডলার, ইউরো সোনা ও এফডিআরের কাগজ

ছবি: সংগৃহীত

টঙ্গীতে অস্ত্রসহ ১৬ ডাকাত গ্রেফতার

ছবি: সংগৃহীত

টঙ্গীতে ধাওয়া করে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, এক ছাত্র আহত