জাল ডিগ্রি, সরকারি চাকরি: দুদকের জালে বিসিএস ক্যাডার

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০৮:৪৫, বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৭ চৈত্র ১৪৩০

পিএইচডি ডিগ্রির ভুয়া সনদ ও অভিজ্ঞতার সনদে মিথ্যা তথ্য দিয়ে বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারে সহকারী অধ্যাপক পদে নিয়োগ পাওয়ার অভিযোগে অধ্যাপক এসএম আলমগীর কবিরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুদকের সহকারী পরিচালক মো. সাইদুল ইসলাম ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২০ এপ্রিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১০ শতাংশ সরাসরি কোটায় সহযোগী অধ্যাপক নেওয়া হবে মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

সে সময় ক্যামডেন ইউনিভার্সিটি ইউএসএ, মালয়েশিয়া ক্যাম্পাস থেকে পিএইচডি ডিগ্রির সনদ জমা দিয়ে তাতে আবেদন করেন এস এম আলমগীর কবীর।

তবে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় জানতে পারে, ওই নামে দেশটিতে রেজিস্টার্ড কোনো বিশ্ববিদ্যালয় নেই।

পিএসসির ওই বিজ্ঞপ্তিতে ৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা চাওয়া হয়। তখন শিক্ষকতার অভিজ্ঞতায় ২ বছর ৩ মাস ১১ দিনের ঘাটতি থাকা সত্ত্বেও পূর্ণ অভিজ্ঞতার তথ্য দিয়ে আবেদন করে জালিয়াতির আশ্রয় নেন আলমগীর।

এর আগে তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক পদে যোগদান করে চাকরি করছিলেন।

এ ছাড়া বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পদ থেকে প্রেষণে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এপিএস এবং পরে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে তৃতীয় সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

অধ্যাপক আলমগীর কবীর বর্তমানে প্রেষণে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। থাকছেন রাজধানীর ইস্কাটনে অফিসার্স কোয়ার্টারে। তার বাড়ি বাগেরহাট সদরের আফরা গ্রামে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


৩৬৮ কোটি টাকার সম্পত্তি জব্দ, আইনি চাপে এস আলম পরিবার

ছবি: সংগৃহীত

হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোন উদ্ধার করে দিল নিউমার্কেট থানা পুলিশ

ছবি: সংগৃহীত

অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের বিচার শুরু

ছবি: সংগৃহীত

টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে সাদপন্থী মুসল্লীর মৃত্যু

নজরুল হামিদ বিপু

নসরুল হামিদের ছেলের কোটি টাকা ফ্ল্যাট জব্দ

ছবি: সংগৃহীত

শামসুদ্দোহার দুর্নীতির দুই মামলা বিচারের জন্য প্রস্তুত

তারেকের একান্ত সচিব অপু

তারেকের একান্ত সচিব অপুকে দুদকের অব্যাহতি

ছবি: সংগৃহীত

১১৫ বার পেছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন

ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘর্ষের ছবি

সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, দুইজন আহত

ছবি: সংগৃহীত

এস কে সুরের লকারে ডলার, ইউরো সোনা ও এফডিআরের কাগজ

ছবি: সংগৃহীত

টঙ্গীতে অস্ত্রসহ ১৬ ডাকাত গ্রেফতার

ছবি: সংগৃহীত

টঙ্গীতে ধাওয়া করে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, এক ছাত্র আহত