নির্বাচনে হারলে রক্তের নদী বইবে, ট্রাম্পের হুঁশিয়ারি

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৪০, রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ৩ চৈত্র ১৪৩০

আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি নির্বাচিত না হতে পারলে যুক্তরাষ্ট্রজুড়ে রক্তের বন্যা বয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৬ মার্চ) ওহাইও অঙ্গরাজ্যে একটি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তবে রক্তের বন্যা দিয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট কী বোঝাতে চেয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের গাড়ি ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলার মধ্যে তিনি ওই হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেন।

ট্রাম্প বলেন, ‘নভেম্বর ৫ তারিখটা মনে রাখবেন। আমার মনে হয়, এটা আমাদের দেশের ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

এসময় বাইডেনকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প।

তাঁর সমালোচনা করে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীন মেক্সিকোতে গাড়ি বানিয়ে তা আমেরিকাতে বিক্রি করছে। আমি নির্বাচিত হলে তারা এটি করতে পারবে না। আমি যদি নির্বাচিত না হই তাহলে দেশজুড়ে রক্তের বন্যা বয়ে যাবে।   

চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে নিজ নিজ দল ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টি থেকে নিজেদের প্রেসিডেন্ট প্রার্থিতা নিশ্চিত করেছেন জো বাইডেন ও  ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বাইডেনের অভিবাসন নীতির সংস্কারের বিষয়টিতে জোর দিচ্ছেন।

তিনি বলেন, ‘লাখ লাখ মানুষকে কাজের সুযোগ দিয়ে বাইডেন বারবার আফ্রিকান-আমেরিকান ভোটারদের পিঠে ছুরিকাঘাত করছেন। এর ফলে আফ্রিকান-আমেরিকান ও হিস্পানিক আমেরিকানদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে।’

কয়েক দশক ধরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ওহাইও অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে ২০১৬ এই অঙ্গরাজ্যে ট্রাম্প জেতার পর থেকে সেখানে রিপাবলিকানদের অবস্থান আরও পোক্ত হয়েছে। 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর