বাইডেনের সঙ্গে বিতর্কে বসতে চান ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:১০, বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ২২ ফাল্গুন ১৪৩০

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে চ্যালেঞ্জ করেছেন নির্বাচনী বিতর্কের উদ্দেশ্যে। যে কোনো সময়, যে কোনো জায়গায় বাইডেনের সঙ্গে এই বিতর্কের জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। স্থানীয় সময় বুধবার (০৬ মার্চ) বাইডেনকে এমন চ্যালেঞ্জ ছুড়ে দেন ট্রাম্প। খবর এএফপির।

এর আগে মঙ্গলবার (০৫ মার্চ) যুক্তরাষ্ট্রে সুপার টুয়েসডের ভোট অনুষ্ঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দলীয় প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ দিন ছিল এটি।

এদিন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নের দৌড় থেকে ছিটকে পড়েছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি।

এর মধ্য দিয়ে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত হয় ট্রাম্পের। এর কয়েক ঘণ্টা পরই বাইডেনকে বিতর্কের চ্যালেঞ্জ ছোড়েন ট্রাম্প।

সামাজিকমাধ্যম ট্রুথে দেওয়া পোস্টে তিনি বলেন, এটা গুরুত্বপূর্ণ, আমাদের দেশের ভালোর জন্য। জো বাইডেন এবং আমি এমন ইস্যু নিয়ে বিতর্ক করব, যা যুক্তরাষ্ট্র এবং দেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে তেমন বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে না বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে। তাই নভেম্বরের নির্বাচনে তার মনোনয়ন প্রায় নিশ্চিত।

অন্যদিকে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পের মনোনয়নও নিশ্চিত হয়ে গেছে সুপার টুয়েসডের ভোটের মধ্য দিয়ে। ফলে নভেম্বরের নির্বাচনে আবারও ট্রাম্প-বাইডেনের লড়াই দেখতে যাচ্ছে বিশ্ব।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর