গাজায় বিমানযোগে সহায়তা পাঠানোর ঘোষণা বাইডেনের

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:১৬, শনিবার, ২ মার্চ, ২০২৪, ১৭ ফাল্গুন ১৪৩০

সামরিক বিমানে করে গাজায় খাবার পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১ মার্চ) সাহায্যের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর হামলার একদিন পর গাজায় মানবিক বিপর্যয় ঠেকাতে তিনি এ ঘোষণা দেন। খবর রয়টার্সের।

বাইডেন বলেন, অল্প সময়ের মধ্যেই মার্কিন বিমান সহায়তা নিয়ে উপস্থিত হবে। তবে এ ব্যাপারে আর কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি তিনি। জর্ডান এবং ফ্রান্সসহ অন্যান্য দেশগুলো ইতিমধ্যে গাজায় বিমানযোগে সহায়তা পাঠানো শুরু করেছে।

গাজায় পাঠানো সাহায্যের পরিমাণ যথেষ্ট নয় উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের আরও কিছু করতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তা করবে।’ যুক্তরাষ্ট্র গাজায় প্রচুর পরিমাণে সহায়তা দেওয়ার জন্য একটি সামুদ্রিক রুটেরও খোঁজ করছে। যোগ করেন তিনি।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, সহায়তাগুলো একটি ‘টিকে থাকার প্রচেষ্টা’ হবে। প্রথম সহায়তা সম্ভবত ‘মিল-রেডি টু ইট’ (এমআরই) বা ‘খাবার জন্য প্রস্তুত’- এমন হবে। এমন সহায়তা চলবে। একবার করলাম আর শেষ হয়ে গেল- এমন হবে না।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), জাতিসংঘের অন্যান্য সংস্থা ও বেসরকারি সংস্থার তথ্যের ভিত্তিতে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) এক প্রতিবেদনে বলেছে, ‘গাজার সমগ্র মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সংকটে রয়েছে। এখানে মোট জনসংখ্যা প্রায় ২২ লাখ।’ এর মধ্যে প্রায় ৫ লাখ ৭৬ হাজার ৬০০ মানুষ তাদের খাদ্যের যোগান ও ক্ষুধা মোকাবিলার সক্ষমতার শেষ পর্যায়ে। তারা বিপর্যয়কর ক্ষুধা (আইপিসি ফেজ ৫) ও অনাহারের মুখোমুখি।

জেনেভায় ওসিএইচএর মুখপাত্র জেনস লায়েরকে সাংবাদিকদের বলেছিলেন, ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে গাজায় ত্রাণসহায়তা সরবরাহ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

তিনি বলেন, ত্রাণবাহী গাড়ি বহর হামলার শিকার হচ্ছে। ইসরায়েলি সেনারা পরিকল্পিতভাবে যাদের ত্রাণসহায়তা প্রয়োজন তাদের কাছে সেগুলো পাঠাতে বাধা দিচ্ছে। মানবিক কর্মীদের হয়রানি, ভয়-ভীতি ও আটক করছে ইসরায়েলি বাহিনী।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, এরকম সহায়তা গাজার দুর্ভোগের উপর সীমিত প্রভাব ফেলবে। মূল কারণের সমাধান ছাড়া এই দর্ভোগ কমবে না। শুধুমাত্র স্থল সীমানা খুলে দিলেই সমস্যাটি আপাতত মোকাবেলা করা সম্ভব।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর