হঠাৎ সৌদি আরবে জেলেনস্কি, কেন?

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৪২, বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১৫ ফাল্গুন ১৪৩০

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সফরকালে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, এ সময় ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ এবং রাশিয়া থেকে ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের মুক্ত করার ব্যাপারে আলোচনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জেলেনস্কি সৌদি আরবে পৌঁছান। তাকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রিয়াদের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আবদুল রহমান বিন আবদুল আজিজ।

জেলেনস্কির ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা যুদ্ধের অবসানের জন্য একটি ইউক্রেনীয় পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে সৌদি ক্রাউন প্রিন্সের ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

অন্যদিকে রাষ্ট্র পরিচালিত সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, ইউক্রেন-রাশিয়া সংকট সমাধানের লক্ষ্যে সব আন্তর্জাতিক প্রচেষ্টায় সৌদি আবরেব আগ্রহ ও সমর্থনের নিশ্চয়তা দিয়েছেন মোহাম্মদ বিন সালমান।

সফর শেষে ইতোমধ্যে সৌদি আরব ছেড়ে গেছেন জেলেনস্কি। এর আগে ২০২৩ সালের মে মাসে সৌদি আরব সফর করেছিলেন জেলেনস্কি। সেবার তিনি মোহাম্মদ বিন সালমান ও অন্যান্য আরব নেতার সঙ্গে বৈঠক করেছিলেন।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এরপর থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দিবিনিময় চুক্তি আলোচনায় যুক্ত রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর