রোজার আগেই ১০ হাজার পণ্যের দাম কমাল আরব আমিরাত

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৩৪, রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১২ ফাল্গুন ১৪৩০

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১০ হাজার পণ্যের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। গত বুধবার (২১ ফেব্রুয়ারি) শারজাহ কো-অপারেটিভ সোসাইটি নামে একটি রিটেইলার প্রতিষ্ঠান এই মূল্য ছাড়ের ঘোষণা দেয়।  খবর খালিজ টাইমসের।

জানা যায়, দাম কমানো এসব আইটেমের বেশিরভাগই অত্যাবশ্যকীয় খাদ্য পণ্য। এছাড়া রান্নার তেল এবং ময়দার মতো পণ্যের দামও ৭৫ শতাংশ পর্যন্ত হ্রাস পাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, শারজাহ কো-অপারেটিভ সোসাইটি গত বুধবার ঘোষণা করেছে। তারা ২০২৪ সালের পবিত্র রমজান মাসের জন্য ৩৫ মিলিয়ন দিরহাম বরাদ্দ করেছে এবং প্রায় ১০ হাজার আইটেমের দাম কমিয়েছে।

তারা বলছে, দাম কমানো এই আইটেমগুলোর প্রায় ৮০ শতাংশই অত্যাবশ্যকীয় খাদ্য পণ্য এবং সমগ্র আমিরাত জুড়ে অবস্থিত তাদের ৬৭টি শাখায় এগুলো পাওয়া যাবে। রান্নার তেল, ময়দা এবং চালের মতো প্রধান মুদি পণ্যের দাম ৭৫ শতাংশ পর্যন্ত হ্রাস পাবে।

খালিজ টাইমস বলছে, গত ২২ ফেব্রুয়ারি থেকেই পণ্যের এই মূল্যছাড় শুরু হয়েছে। এছাড়াও প্রাথমিকভাবে ওই ১০ হাজার পণ্যের বাইরে থাকা আইটেমগুলোর ওপর সাপ্তাহিক অফারগুলোতেও অতিরিক্ত আরও মূল্যছাড় পাওয়া যাবে।

এর পাশাপাশি এই ক্যাম্পেইনের অধীনে ৩০০ দিরহাম বা তার বেশি খরচ করা ক্রেতাদের জন্য বড় বড় পুরস্কার পাওয়ার সুযোগও রয়েছে। যার মধ্যে প্রতি সপ্তাহে দুটি সুজুকি ডিজায়ার গাড়ি, ৩০টি আসবাবপত্র উপহার কার্ড। যার মূল্য ৫ হাজার দিরহাম এবং এক হাজার দিরহাম মূল্যের ৩২টি শপিং গিফট কার্ড।

শারজাহ কো-অপারেটিভ সোসাইটির সিইও মাজিদ আল জুনায়েদ জানান, বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল সংক্রান্ত চ্যালেঞ্জ সত্ত্বেও শারজাহ কো-অপারেটিভ সোসাইটি তার সকল শাখায় প্রয়োজনীয় সমস্ত পণ্যের পর্যাপ্ত সরবরাহের নিশ্চয়তা দিয়েছে।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে সম্ভাব্য মূল্যবৃদ্ধির বিষয়ে গ্রাহকদের উদ্বেগ থাকলেও সোসাইটি সাশ্রয়ী মূল্যে পণ্য হাতে তুলে দেওয়ার ব্যাপারে জনসাধারণকে আশ্বস্ত করেছে।

এছাড়া যানজট নিরসনে এবং গ্রাহকদের আরও বেশি সুবিধা প্রদানের জন্য ড্রাইভ-থ্রু শপিংয়ের মতো সুযোগ চালু করার দিকেও নজর দিচ্ছে আরব অমিরাতের এই খুচরা বিক্রেতা সংস্থাটি।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কঙ্গো দখল করছে রুয়ান্ডা: কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

ছবি: সংগৃহীত

মার্কিন সহায়তা স্থগিতাদেশ অশনিসংকেত

ছবি: সংগৃহীত

ট্রাম্পীয় নীতি: সামনে আর কী অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

গাজা খালি করতে চান ট্রাম্প, কোথায় যাবেন ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেশি বেশি সন্তান চান মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

ছবি: সংগৃহীত

আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার

ছবি- সংগ্রহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর