আরব আমিরাতে মন্দির উদ্বোধন করলেন মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এশিয়ার মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতে একটি মন্দির উদ্বোধন করেছেন। সংযুক্ত আরব আমিরাতে তার দুই দিনের সফরের দ্বিতীয় দিনে বুধবার (১৪ ফেব্রুয়ারি) তিনি আবুধাবিতে বিএপিএস (বোচাসনবাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সোসাইটি) দ্বারা নির্মিত একটি হিন্দু মন্দিরের উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, বিবেক ওবেরয় এবং গায়ক শঙ্কর মহাদেবন।
আবু ধাবিতে এটিই প্রথম হিন্দু মন্দির। সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয়। ওই দেশের বৃহত্তম শহর দুবাইয়ে রয়েছে একটি মন্দির। উল্লেখ্য, মোদি ক্ষমতায় আসার পরেই আবু ধাবিতে মন্দির গড়া নিয়ে আলোচনা শুরু হয়েছিল।
এটিই হলো আবুধাবির প্রথম হিন্দু মন্দির। সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয়। দেশটির সবচেয়ে বড় শহর দুবাইতে একটি মন্দির রয়েছে।
উল্লেখ্য, মোদি ক্ষমতায় আসার পরই আবুধাবিতে মন্দির নির্মাণ নিয়ে আলোচনা শুরু হয়। ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলেন মোদি। তারপরই ওই দেশের সরকার ঘোষণা করে, তারা হিন্দু মন্দির গড়ার জন্য ২০ হাজার বর্গ মিটার জমি বরাদ্দ করবে আবু ধাবির শেখ জায়েদ হাইওয়ের পাশে আবু মুরেইখায়।
জমি পাওয়ার পরেই বিএপিএস মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল। গত ডিসেম্বরে স্বামীনারায়ণ সংস্থার প্রতিনিধি স্বামী ঈশ্বরচরণদাস এবং স্বামী ব্রহ্মাভিহরিদাস দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে মন্দির উদ্বোধনের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
মোদি তাদের আল ওয়াথবায় যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। দু’দিনের আমিরাত সফরে গিয়ে মঙ্গলবার মোদি বৈঠক করেছিলেন ওই দেশের প্রেসিডেন্ট মোহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দ্বিপক্ষীয় প্রতিনিধি স্তরের বৈঠকে আমিরাতের বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে ভারতীয় সংস্থাগুলোর অংশগ্রহণ এবং আরব সাগরের অঞ্চলের নিরাপত্তায় দু’দেশের সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা