সাত কলেজের নতুন সমন্বয়ক প্রফেসর মোহাম্মদ ইউসুফ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের নতুন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফ। মঙ্গলবার (০২ জানুয়ারি) ঢাবির পরিক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা কলেজের একাডেমিক কার্যক্রমের সুবিধার জন্য প্রফেসর মোহাম্মদ ইউসুফ, অধ্যক্ষ ঢাকা কলেজ কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফ বলেন, আমি সাত কলেজের সার্বিক অগ্রগতির জন্য কাজ করব।
উল্লেখ, প্রচলিত শিক্ষার মানোন্নয়নে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ও পুরনো সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।
কলেজ সাতটি হলো; ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।