সাত কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ, ভোগান্তি নগরবাসীর

  ক্যাম্পাস প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ১২:০২, সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদের অনাকাঙ্ক্ষিত আচরণের প্রতিবাদে এবং পাঁচ দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়, ফলে নগরবাসী ভোগান্তিতে পড়ে।

গতকাল রোববার রাত ১০টা ২০ মিনিটে ঢাবি প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদের বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে সায়েন্সল্যাব মোড় ছাড়েন শিক্ষার্থীরা। এর ফলে যানচলাচল স্বাভাবিক হয়।

ঢাকা কলেজের শিক্ষার্থী এবং সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ফোকাল পারসন আবদুর রহমান বলেন, “আমরা পাঁচ দফা দাবির বিষয়ে আপডেট জানতে গেলে প্রো-ভিসি আমাদের অপমান করে বের করে দেন। এমন আচরণের পর আমরা রাস্তায় অবরোধ করি, কিন্তু তিনি এখনও ক্ষমা চাননি। আমরা এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি, যদি তিনি ক্ষমা না চান, তবে হাজার হাজার শিক্ষার্থী নিয়ে তার বাসভবন ঘেরাও করব।”

এছাড়া, সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা ঢাকা কলেজ সংলগ্ন মিরপুর সড়ক অবরোধ করেন। কিছুক্ষণ পর তারা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় এবং এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। প্রায় ৪ ঘণ্টা সড়ক আটকে রাখার পর অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন।

ঢাকা কলেজের শিক্ষার্থী আফজাল হোসেন বলেন, “আমরা ঢাবির প্রো-ভিসির কাছে পাঁচ দফা দাবি নিয়ে গেলেও, তিনি আমাদের অপমান করে বের করে দেন। এখন আমরা তার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি সব দাবি রাতের মধ্যে মেনে নিতে বলেছি। না হলে অবরোধ চলবে।”

নয়ন নামে এক শিক্ষার্থী বলেন, “সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা চেয়েছিলাম ঢাবির আন্ডারে নতুনভাবে ভর্তি করানো হোক, কিন্তু তারা পুরনো নিয়মেই ভর্তি করছে। ৫ জানুয়ারি আমরা একটি স্বারকলিপি জমা দিয়েছিলাম, তার আপডেট জানতে গিয়ে প্রো-ভিসির বাজে আচরণের শিকার হই, এবং এজন্য তাকে ক্ষমা চাইতে হবে।”

পাঁচ দফা দাবি: ১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।
২. শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।
৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করতে হবে।
৪. নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।
৫. সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি প্রো-ভিসির বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান করছেন।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ

নির্বাচন ও গণভোট একই দিনে, প্রস্তুত নির্বাচন কমিশন: ইসি সচিব

২৫ বছরের অভিজ্ঞতা ও তিন বছর ডিএমডি থাকলেই হওয়া যাবে ব্যাংক এমডি

রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব