ভুল করে ভুল দলের মনোনয়ন তুলেছিলেন হিরো আলম

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৪৩, শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
হিরো আলম
হিরো আলম

এক দিনের ব্যবধানে দল পাল্টে ফেলেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে গণঅধিকার পার্টি থেকে মনোনয়ন জমা দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে হিরো আলমের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ মনোনয়নপত্র জমা দেন।

গতকাল বুধবার বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন বাংলাদেশ কংগ্রেস দলের হয়ে।

হিরো আলম বলেন, ‘সুপ্রিম পার্টি নাম দিয়ে ভুল করে মনোনয়ন তুলেছিলাম। পরে সেখান থেকে নাম সরিয়ে বাংলাদেশ কংগ্রেস দল থেকে মনোনয়ন দাখিল করেছি। এই দলে এবার আমার মার্কা ডাব।’

এর আগে গত ফেব্রুয়ারি মাসে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলম।

পরে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও অংশ নেন তিনি।

Share This Article

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা