জয় আমাদের নিশ্চিত: ফেরদৌস

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৪০, শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০

দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকার টিকিট পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এবার নির্বাচন করছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেওয়া শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে, বিশ্বাস করে ঢাকা-১০ আসনে নৌকার টিকিট দিয়েছেন। আমি একজন আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী। দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের সঙ্গে আছি। আওয়ামী লীগের পুরো পরিবার আমার সঙ্গে আছে। ইনশাআল্লাহ, জয় আমাদের নিশ্চিত। আমরা জয় নিয়ে আসব, সেভাবে আমরা কাজ শুরু করেছি।  

তিনি বলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার জীবনের শ্রেষ্ঠ একটি দিন। আজকে সেই কাঙ্ক্ষিত মনোনয়ন ফরম আমি জমা দিয়েছি। আওয়ামী লীগের সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছি।

তিনি আরও বলেন, নবীন-প্রবীণ সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে, সবাইকে পাশে নিয়ে আমি কাজ করছি। মানুষকে নিয়েই আমার কাজটা ছিল। আমি দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে শুটিং করেছি তা মানুষের সঙ্গেই। দেশের প্রান্তিক মানুষ থেকে শুরু করে সব ধরনের মানুষের সঙ্গে আমার দারুণ যোগাযোগ ছিল। মানুষের সঙ্গে থাকতে, মানুষকে নিয়ে থাকতে আমার খুব ভালো লাগে।

ফেরদৌস বলেন, শৃঙ্খলা, সততা, যে ব্যাপারগুলো একজন মানুষকে নাগরিক হিসেবে গড়ে তোলে, সেভাবে নিজেকে প্রমাণ করব।  

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ আসন থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন। এই আসন থেকেই ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের প্রিপারেশন শুরু করেছিলেন। এখানে বেড়ে উঠেছে আমাদের প্রধানমন্ত্রীর পুরো পরিবার।

আবার এখানেই ঘাতক দালালদের নির্মম বুলেটে বঙ্গবন্ধুসহ তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুর তাজা রক্ত এখনো ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে আছে। এটাই এখন আমাদের যাদুঘর। এই ৩২ নম্বরকে, ধানমন্ডিকে, এই ঐতিহাসিক জায়গার ঐতিহ্য বজায় রাখার জন্য আমরা শিল্প, সংস্কৃতি, শিক্ষা সবকিছুকে পাশে নিয়ে সুন্দর করে কাজ করব।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু