প্রথমবারের মতো জুটি বাঁধলেন ফেরদৌস-পরীমণি

  বিনোদন প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:০৩, শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৩০ অগ্রহায়ণ ১৪৩০

দুই প্রজন্মের জনপ্রিয় দুই তারকা ফেরদৌস আহমেদ ও পরীমণি। তারা দুজনেই নিজেদের যায়গা থেকে ব্যাপক আলোচিত। এবার প্রথমবারের মতো জুটি বাঁধলেন এই দুই তারকা। তবে চলচ্চিত্রে নয়, একটি বিজ্ঞাপনচিত্রে। যা নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) মধ্যরাত পর্যন্ত শুটিংয়ে অংশ নেন তারা। ইতোমধ্যে বিএফডিসির ৭ নং ফ্লোরে আইসি ফিল্মসের ব্যানারে বিজ্ঞাপনচিত্রটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। মিডিয়াকে ফেরদৌস বলেন, পরীমণির সঙ্গে কখনও কাজ করা হয়নি। এবার তার সঙ্গেও কাজের অভিজ্ঞতা হলো। আশা করছি, আমাদের এই বিজ্ঞাপনটি প্রচারে এলে সবার ভালো লাগবে।

পরীমণি বলেন, প্রথমবারের মতো ফেরদৌস ভাইয়ের সঙ্গে কাজ করেছি। এর আগে একটি টিভি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হলেও, স্ক্রিন শেয়ার করা হয়নি। এই বিজ্ঞাপচিত্রে প্রথমবার একসঙ্গে আমাদেরকে দেখতে পাবে দর্শক।

এ বিষয়ে নির্মাতা ইফতেখার বলেন, বিজ্ঞাপনচিত্রটি সিনেমার আদলে নির্মাণ করেছি আমরা। প্রচার শুরু হলে দর্শকরা নতুন কিছু দেখতে পাবে। এর আগে সিনেমার আদলে বিজ্ঞাপনচিত্র নির্মিত হলেও সেগুলো কোনো একটা দৃশ্যকে কেন্দ্র করে ছিল। কিন্তু এই বিজ্ঞাপনচিত্রে পুরো সিনেমাকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু