সিআইডিতে চাকরির সুযোগ

  চাকুরি ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:১১, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১১ পৌষ ১৪৩০

সম্প্রতি দুই ক্যাটাগরিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), বাংলাদেশ পুলিশ। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ২টি

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না

নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর ও মৌলভীবাজার। তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৪টি

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন: ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা (গ্রেড ২০)

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না

গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, 
কুড়িগ্রাম, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালী। তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: অন্যূন ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত।

আবেদন ফি: ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য নির্ধারিত আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ ও অফিস সহায়ক পদের জন্য ১১২ টাকা।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম সংগ্রহ ও পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২১ জানুয়ারি ২০২৪ বিকেল ৪টা পর্যন্ত। সূত্র: বিজ্ঞপ্তি

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু