তৈলাক্ত ত্বকের যত্ন নিবেন যেভাবে

  নতুন ধ্বনি ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০১:০০, সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কাজের চাপে ঘন ঘন কফি খাওয়া কিংবা রাত জাগার অভ্যাস রয়েছে অনেকের। এর প্রভাব ত্বকের ওপর পড়ে। এতে ত্বক আরও সংবেদী হয়ে ওঠে এবং তৈলাক্ত ত্বক থেকে সেবাম বা ত্বকের নিজস্ব তেল বেরোতে শুরু করে। ত্বকের রন্ধ্রগুলি বন্ধ হয়ে গিয়ে ধুলোময়লা জমতে থাকে, যা ব্রণ, ব্ল্যাকহেড্‌স কিংবা হোয়াইটহেড্‌সের সমস্যাও সৃষ্টি করতে পারে। তাই শুধু ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া যথেষ্ট নয়, ত্বকচর্চায়ও সচেতন থাকা প্রয়োজন।

তৈলাক্ত ত্বকে ব্রণের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে নিম্নলিখিত টিপসগুলো অনুসরণ করা যেতে পারে:

১. ক্লিনজিং

ত্বক যদি খুব তৈলাক্ত হয়, তবে অয়েল-ফ্রি ক্লিনজার ব্যবহার করা উচিত। ব্রণযুক্ত ত্বকে স্যালিসিলিক অ্যাসিড বা বেঞ্জয়েল পারঅক্সাইড সমৃদ্ধ ফেসওয়াশ ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তেল ও সেবাম নিয়ন্ত্রণে রাখা যায়।

২. এক্সফোলিয়েটিং

ত্বকের উপর জমে থাকা সেবাম, ধুলোময়লা পরিষ্কার করার জন্য সপ্তাহে দুইবার এক্সফোলিয়েট করা উচিত। এটি ত্বকের রন্ধ্রগুলো খুলে দেয় এবং ব্রণের সমস্যা কমায়।

৩. টোনিং

টোনিং ত্বকের পিএইচ সমতা বজায় রাখতে সাহায্য করে এবং ত্বক আর্দ্র রাখে। এটি ওপেন পোরসের সমস্যা সমাধানেও সহায়ক। স্যালিসিলিক অ্যাসিড এবং টি ট্রি অয়েল-যুক্ত টোনার তৈলাক্ত ত্বকের জন্য উপকারী।

৪. ময়েশ্চারাইজিং

তৈলাক্ত ত্বক হলেও ময়েশ্চারাইজ়ার ব্যবহার করা উচিত। তবে, ত্বক যদি তৈলাক্ত হয়, তাহলে ওয়াটার-বেসড বা জেল ময়েশ্চারাইজ়ার ব্যবহার করা উচিত।

৫. সানস্ক্রিন

বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সানস্ক্রিনও ত্বকের ধরন অনুযায়ী পাওয়া যায়। যদি ত্বকের ধরন সম্পর্কে নিশ্চিত না হন, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু