ব্যাংকের ২৭৭৫ পদের পরীক্ষার তারিখ ও সূচি প্রকাশ

  চাকুরি ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:২২, সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১৩ ফাল্গুন ১৪৩০

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক ‘অফিসার (জেনারেল)’–এর ২ হাজার ৭৭৫টি শূন্য পদের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ও সূচি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সাল ভিত্তিক ‘অফিসার (জেনারেল)’–এর ২ হাজার ৭৭৫টি শূন্য পদের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা আগামী ৮ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে।

ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে হবে। দশম গ্রেডের এই পদের জব আইডি ১০১১৮১।

এতে বলা হয়, প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারবেন না। পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস ও পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিকের মাধ্যমে প্রকাশ করা হবে।

এ বিষয়ে যেকোনো প্রয়োজনে প্রার্থীদের [email protected] ই–মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও