ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজের জামাত অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:০৯, শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ১৭ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে দেশের বৃহত্তম জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে লাখো মুসল্লি অংশ নেন। ময়দান ছাড়িয়ে আশপাশের সড়ক, মহাসড়ক, ফুটপাত এবং অলিগলিও মুসল্লিতে পূর্ণ হয়ে যায়।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ১টা ৫১ মিনিটে জুমার নামাজের জামাত শুরু হয় এবং ১টা ৫৬ মিনিটে শেষ হয়। এতে ইমামতি করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, গত বছরের মতো এবারও ইজতেমা শুরু হওয়ার আগের দিন অর্থাৎ মাগরিবের পর আম বয়ান করা হয়। এবারের টঙ্গীর ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মাধ্যমে শুরু হয়।

এছাড়াও, ইজতেমায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বয়ানও অনুষ্ঠিত হয়। দুপুর ১টার পর মাওলানা জামাল সাহেব (ভারত) মোজাকেরা করেন, সকাল ১০টায় শিক্ষকবৃন্দের বয়ান হয়, এবং বিশেষ ব্যক্তিদের জন্য টিনশেড মসজিদে বয়ান করেন ভারতের মাওলানা আকবর শরিফ।

বিশ্ব ইজতেমার এই পর্বে ১৪টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে এবং মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া, ইজতেমার নিরাপত্তায় ৫টি সেক্টরে ভাগ করে প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে।

বিশ্ব ইজতেমা এবার দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে, এবং দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি, যা ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু