সংলাপে জমিয়ত-খেলাফত

ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সুসংহত করতে হবে

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩৩, সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
ফাইল ফটো
ফাইল ফটো

খেলাফত মজলিসের উদ্যোগে ইসলামী দলসমূহের মধ্যে ঐক্য সৃষ্টি ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর পল্টনস্থ খেলাফত মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত এই সংলাপে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও অন্যান্য শীর্ষ নেতারা।

সংলাপে উভয় দল বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। এর মধ্যে রয়েছে- সংবিধান সংস্কারে ৫ মূলনীতির মধ্যে বহুত্ববাদ বাদ দিয়ে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুন:স্থাপন, ইসলাম বিরোধী আইন করার নিষেধাজ্ঞা, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধাচরণে গণ-অভ্যুত্থানকালে জাতীয় ঐক্য অটুট রাখা, এবং ইসলামী দলসমূহের মধ্যে কার্যকর ঐক্য সৃষ্টি ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে আন্ত:দলীয় সংলাপ অব্যাহত রাখা।

তাছাড়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ভ্যাট বৃদ্ধির প্রজ্ঞাপন বাতিল, দুর্নীতিবাজদের বিচার, ও বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা বলেন নেতারা। এছাড়া, আলেম-উলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি পুনর্ব্যক্ত করা হয়।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু