দেড়যুগ পর লুৎফুজ্জামান বাবর মুক্তি পাচ্ছেন আজ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০১:২৫, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১
লুৎফুজ্জামান বাবর
লুৎফুজ্জামান বাবর

মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসার মামলায় দীর্ঘ সাড়ে ১৭ বছরের বেশি সময় কারাভোগের পর বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবর। তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেতে পারেন দুপুর ২টায়।

লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী জানান, "সবকিছু ঠিক থাকলে তিনি আগামীকাল দুপুর ২টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন। এরপর তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন শেরেবাংলা নগরে। পরে বনানী কবরস্থানে তার প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। সেখান থেকে গুলশানের বাসায় ফিরবেন।"

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দলের নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে উপস্থিত থাকবেন।

লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে তার নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। কয়েকদিন ধরেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে বরণ করতে রাজধানীতে অবস্থান করছেন।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


ছবি: সংগৃহীত

১১৫ বার পেছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন

ছবি: সংগৃহীত

কাঠগড়ায় স্বামীকে দেখে আপ্লুত রুপা, চাইলেন স্বাভাবিক জীবনযাপনে ফিরতে

ছবি: সংগৃহীত

ছাগলকাণ্ডের মতিউরকে জেলগেটে ৩ দিন জিজ্ঞাসাবাদ করবে দুদক

জামিন পাওয়ার পর পরী মনি

নেন নেন বেশি করে নেন, আজ সবাইকে খুশি করে যাব: পরিমণি

ছবি: সংগৃহীত

তাবলীগের সাদপন্থিদের প্রধান মুরব্বিদের জামিন আপাতত বহাল

কোর্টের পথে আনিসুল হক, মেনন, ইনু ও পলকরা

আনিসুল হক, মেনন, ইনু ও পলকসহ ১০ জন নতুন মামলায় গ্রেফতার

আদালতে সালমান এফ রহমান

সালমান এফ রহমান ফের ৩ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

জামিন পেয়েছেন পরী মণি

নতুন ধ্বনি প্রতিনিধির তোলা ছবি

টঙ্গীতে ছয় মামলার আসামি টিকটক সজল গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

ফাইল ফটো

মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

ফাইল ফটো

কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপু মনি

ফাইল ফটো

আনিসুল-ইনুসহ ৫ জন ফের রিমান্ডে