বঙ্গবন্ধু হলকে ‘বিজয়-২৪’ নামকরণের দাবি পবিপ্রবি শিক্ষার্থীদের

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩০, সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি)  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বশেমুর) হলের সাধারণ শিক্ষার্থীরা তাদের আবাসিক হলের নাম পরিবর্তনের জন্য রেজিস্ট্রারের কাছে আবেদন করেছেন। 

এই আবেদনপত্রে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী এ দাবিতে স্বাক্ষর করেন। তারা বর্তমান হলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বশেমুর) পরিবর্তন করে "বিজয়-২৪" করার দাবি জানিয়েছেন। 

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে উপাচার্যের হাতে তুলে দেওয়া এ আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, বর্তমান হলের নাম "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান" বহন করা মানে তাদের মতে বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের প্রতীককে সমর্থন করা।

 তারা দাবি করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে সাধারণ মানুষের উপর দমনপীড়ন চালানো হয়েছে, যা তাদের নিকট অত্যন্ত ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্যাসিস্ট হাসিনার ফ্যাসিস্ট পিতা শেখ মুজিবের নামে আমরা আমাদের হলের নাম আর দেখতে চাই না। কারণ এই নাম থাকা মানে আমাদের জুলাই বিপ্লবের বীর শহীদদের রক্তের সাথে বেইমানী করা।

তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন, শিক্ষার্থীদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে "বশেমুর" নাম পরিবর্তন করে "বিজয়-২৪" রাখা হোক। একইসাথে, আবাসিক হল থেকে আওয়ামী লীগের প্রতীক ও মুরাল অপসারণেরও দাবি জানানো হয়েছে।

শিক্ষার্থীদের মতে, "বিজয়-২৪" নামটি তাদের আন্দোলন ও জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে এবং এই স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে।

উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “বায়ান্ন, একাত্তর, নব্বই, ৭ নভেম্বরের সিপাহি জনতার বিপ্লবের সাথে ২৪ এর এই গণআন্দোলন একসূত্রে গাঁথা। ফ্যাসিবাদের সময় দীর্ঘদিন ধরে জাতিকে সঠিক ইতিহাস থেকে দূরে রাখা হয়েছে। শিক্ষার্থীরা হলের নাম পরিবর্তনে যে দাবি জানিয়েছে তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেবে।”

এসময় তিনি আরও বলেন, “ক্যাম্পাস সংস্কারের পাশাপাশি এ জুলাই বিপ্লবের স্মরণে ক্যাম্পাসের অভ্যন্তর বিভিন্ন স্থাপনা করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের”।
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


ছবি: সংগৃহীত

হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোন উদ্ধার করে দিল নিউমার্কেট থানা পুলিশ

এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দাবি সাত কলেজ শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

গণবিরোধী ভূমিকার জন্য ঢাবি শিক্ষক সমিতি নেতাদের শাস্তি দাবি সাদা দলের

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে তিতুমীর কলেজ ‘শাটডাউন’ শুরু

ছবি: সংগৃহীত

জবি ছাত্রদলের পক্ষ থেকে লাইব্রেরিতে পত্রিকা ও বুকসেলফ দেওয়ার আশ্বাস

ছবি: সংগৃহীত

দুপুরে ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা করবে ঢাবি উপাচার্য

ছবি: সংগৃহীত

নীলক্ষেতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘর্ষের ছবি

সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, দুইজন আহত

ছবি: সংগৃহীত

সাত কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ, ভোগান্তি নগরবাসীর

ছবি: সংগৃহীত

ছাত্রলীগ ট্যাগ দিয়ে শিবির সেক্রেটারির উপর হামলা ছাত্রদলের

ছবি: সংগৃহীত

খালেদার রোগমুক্তির জন্য জবি ছাত্রদলের দোয়া মাহফিল

ছবি: সংগৃহীত

মেডিকেল ভর্তিতে কোটা পুনঃনিরীক্ষণ ও ফল পুনঃপ্রকাশের দাবি