ডিভিডেন্ড পেল সিলভা ফার্মার বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ১২:০৩, বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১ ফাল্গুন ১৪৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
বিষয়ঃ
পুঁজিবাজার