ডিভিডেন্ড পেল জেনেক্স ইনফোসিসের বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ১২:০২, রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ২৮ মাঘ ১৪৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস লিমিটেড ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমস এবং বোনাস ডিভিডেন্ড সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ এবং ৪ শতাংশ বোনাস ডিভিডেন্ড।
বিষয়ঃ
পুঁজিবাজার