বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে বেস্ট হোল্ডিংস
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২১০টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে বেস্ট হোল্ডিংস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিকদার ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৬ শতাংশ।
আর ১ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রাইম ইন্সুরেন্স, পেনিনসুলা চিটাগং, এডভেন্ট ফার্মা, এবি ব্যাংক, এসকে ট্রিমস, বিকন ফার্মা এবং মালেক স্পিনিং মিলস লিমিটেড।