বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
নতুন ধ্বনি ডেস্ক
প্রকাশিতঃ দুপুর ০২:২২, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ২৫ মাঘ ১৪৩০
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৬৫ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬২ কোটি ৪৮ লাখ ৫২ হাজার টাকার।
৫৯ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মালেক স্পিনিং, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিক, ফু-ওয়াং ফুড, অলিম্পিক এক্সেসরিজ, এডভেন্ট ফার্মা এবং বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড।
বিষয়ঃ
পুঁজিবাজার