ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:১৬, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ২৫ মাঘ ১৪৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত ডমিনেজ স্টিল ও জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
ডমিনেজ স্টিল ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
অন্যদিকে, আলোচ্য সময়ে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২ দশমিক ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
কোম্পানি দুটি বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে ডিভিডেন্ড প্রেরণ করেছে।
বিষয়ঃ
পুঁজিবাজার