কৃষিবিদ ফিডের ডিভিডেন্ড ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ১২:০৮, বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ২৪ মাঘ ১৪৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত কৃষিবিদ ফিডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ এবং ২ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই এসএমই মার্কেট সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯১ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৫৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ বিকেল ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩ মার্চ নির্ধারণ করা হয়েছে।
বিষয়ঃ
পুঁজিবাজার