মঙ্গলবার লেনদেনের নেতৃত্বে সেন্ট্রাল ফার্মা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:৩৩, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ২৩ মাঘ ১৪৩০
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৮৩ কোটি ৪৯ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৬ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকার।
৫৫ কোটি ২৪ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, অলিম্পিক এক্সেসরিজ, ওরিয়ন ইনফিউশন, ফরচুন সুজ, ইভিন্স টেক্সটাইল, দেশবন্ধু পলিমার এবং আইএফআইসি ব্যাংক পিএলসি।
বিষয়ঃ
পুঁজিবাজার