বাঁধন পবিপ্রবি ইউনিটের নেতৃত্বে মুশফিক-তামিম
"একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন" এই স্লোগানকে ধারণ করে পথচলা স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউনিটের নতুন কার্যকর কমিটি-২০২৪ গঠিত হয়েছে।
কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাৎস্যবিজ্ঞান অনুষদের মোঃ মুশফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের তৈমুর রহমান তামিম।
বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন কক্ষে কার্যকর কমিটি-২০২৩'র সভাপতি মো: আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাঁধন পবিপ্রবি ইউনিট কার্যকরী কমিটি-২০২৪ ঘোষণা করা হয়।
কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন-জোনাল প্রতিনিধি মোঃ মেহেদী হাসান ইমন,সহ-সভাপতি মো: আল-আমিন ও সিম্মিন তৃষা,সহ-সাধারণ সম্পাদক শামীম হোসেন,সাংগঠনিক সম্পাদক ইরতেজা হাসান লগ্ন,সহ-সাংগঠনিক সম্পাদক আরফান আহমেদ, কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল সাজিদ,দপ্তর সম্পাদক মো: মাজহারুল ইসলাম অনিক,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো:মারুফ হাসান,তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো: মোহাইমিন আজিম তাসিন,নির্বাহী সদস্য ফারাহ্ রকিব তৃণ,রওনক জাহান আনিকা,দেবাশিষ দাস,জাওয়াদুল ইসলাম জামিন,জিন্নুরাইন আকতার মীম।