শিক্ষার্থীদের ৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০২:৩৭, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ১৮ মাঘ ১৪৩০

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট মাধ্যমিক ও সমমানের অস্বচ্ছল শিক্ষার্থীদের পাঁচ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে । বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

জানা গেছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৪ সালে মাধ্যমিক ও সমমান পর্যায়ে (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ভর্তিকৃত ও অধ্যয়নরত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে ভর্তি সহায়তা দেয়া হবে। ভর্তি সহায়তা পেতে শিক্ষার্থীকে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অবেদন করতে হবে।

আবেদন করবেন যেভাবে

ভর্তি সহায়তা পেতে শিক্ষার্থীদের ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয় পত্র, নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সুপারিশ প্রয়োজন হবে। আর সরকারি তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকদের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন বা সুপারিশ প্রয়োজন হবে।

আবেদনের চার থেকে ছয় মাস পর টাকা পাঠানো হয়। শিক্ষার্থী ভর্তি সহায়তার জন্য নির্বাচিত হলে তার মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীর সন্তান আর্থিক অনুদান পাওয়ার জন্য বিবেচিত হবেন। অন্যান্য ক্ষেত্রে মা-বাবা বা অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার কম হতে হবে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ