ঢাকা কলেজ এইচএসসি-৯২ ব্যাচের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

  ঢাকা কলেজ প্রতিনিধি
  প্রকাশিতঃ রাত ১০:৪৮, শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০

ঢাকা কলেজ এইচএসসি-৯২ ব্যাচের উদ্যোগে আর্থিকভাবে অসচ্ছল ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা শিক্ষার্থীদের প্রদান করা হয়। ২ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে ঢাকা কলেজ উচ্চমাধ্যমিক ৯২ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে। উচ্চমাধ্যমিক ৯২ ব্যাচ ঢাকা কলেজের অ্যালামনাই সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ডাক্তার, ব্যবসায়ী, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বৃত্তি প্রদান উপলক্ষ্যে উচ্চমাধ্যমিক ৯২ ব্যাচের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। এসময় ঢাকা কলেজ অডিটোরিয়ামকে সাজানো হয় বর্ণিল সাজে।

উচ্চমাধ্যমিক ৯২ ব্যাচের সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত ছিলেন পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্নেল সৈয়দ মো. তৌফিকুল ইসলাম। উপস্থিত অ্যালামনাই সদস্যবৃন্দ তাদের বক্তব্যে ঢাকা কলেজ শিক্ষার্থীদের জন্য সহযোগিতার হাত প্রসারিত করতে এবং ক্যাম্পাসের বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখতে সহযোগিতা করার ঘোষণা দেন।

এছাড়া কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কলেজ প্রশাসনের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ ঢাকা কলেজ উচ্চমাধ্যমিক ৯২ ব্যাচের শিক্ষার্থীদের এ উদ্যোগকে স্বগত জানিয়ে তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বলেন, ঢাকা কলেজ শিক্ষার্থীরা গতানুগতিক কাজের বাইরেও গঠনমূলক ও সমাজ উপযোগী কাজ করে থাকে। ভবিষ্যতেও এ ধরনের কাজের প্রচেষ্ঠা অব্যাহত রাখাতে হবে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ