বুধবার লেনদেনের নেতৃত্বে খুলনা প্রিন্টিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:২১, বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ১৭ মাঘ ১৪৩০
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (৩১জানুয়ারি) লেনদেনের শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। কোম্পানিটির ৪৬ কোটি ৬০ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৩ কোটি ৭৪ লাখ ৬৬ হাজার টাকার।
৩৬ কোটি ৬৯ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইভিন্স টেক্সটাইল, ফু-ওয়াং ফুড, আইএফআইসি ব্যাংক, আফতাব অটোমোবাইলস, ওরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মা এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।
বিষয়ঃ
পুঁজিবাজার