কুইন সাউথ টেক্সটাইলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৩, মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ১৬ মাঘ ১৪৩০
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৫ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ৫২ পয়সা।
বিষয়ঃ
পুঁজিবাজার