আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সকাল ১১:৩৬, মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ১৬ মাঘ ১৪৩০
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্ক্রিম ওয়ান ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় হয়েছে ১৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইউনিট প্রতি আয় আয় ছিল ১২ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় হয়েছে ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল ১৩ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯ টাকা ৪০ পয়সা।
বিষয়ঃ
পুঁজিবাজার