সোমবার লেনদেনের নেতৃত্বে বিডি থাই এ্যালুমিনিয়াম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:১০, সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ১৫ মাঘ ১৪৩০
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৯ জানুয়ারি) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড। কোম্পানিটির ৩৮ কোটি ৬০ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৯ লাখ ১৫ হাজার টাকার।
২৬ কোটি ৯৬ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, কর্ণফুলী ইন্সুরেন্স, ইভিন্স টেক্সটাইল, আফতাব অটোমোবাইলস, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, ইনটেক লিমিটেড এবং সেন্ট্রাল ফার্মা এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
বিষয়ঃ
পুঁজিবাজার