মঙ্গলবার লেনদেনে ফিরছে এক্সিম ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ১২:১৯, সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ১৫ মাঘ ১৪৩০
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের লেনদেন রেকর্ড ডেটের পর আগামী মঙ্গলবার (৩০ জানুয়ারি) চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রোববার কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করে। আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
রেকর্ড ডেটের পর আগামী মঙ্গলবার যথানিয়মে কোম্পানিটি ডিএসইতে লেনদেন করবে।
বিষয়ঃ
পুঁজিবাজার