এএমসিএল প্রাণের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সকাল ১০:৪০, সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ১৫ মাঘ ১৪৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমসিএল প্রাণ লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯২ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ৩ টাকা ৩৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৮৭ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৮ টাকা ৯৪ পয়সা।
বিষয়ঃ
পুঁজিবাজার