শমরিতা হসপিটালের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সকাল ১০:২০, সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ১৫ মাঘ ১৪৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত শমরিতা হসপিটাল লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর,-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১৮ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ৯০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩১ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫০ টাকা ২৪ পয়সা।
বিষয়ঃ
পুঁজিবাজার