আলিফ ইন্ডাস্ট্রিজের বোর্ড সভার তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সকাল ১১:০০, রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, ১৪ মাঘ ১৪৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।