ন্যাশনাল পলিমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সকাল ১০:৫৩, রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, ১৪ মাঘ ১৪৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি অর্থববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০৫ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ার প্রতি ইপিএস হয়েছে ১ টাকা ০১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিলো ০৮ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৬৭ পয়সা।