শ্যামপুর সুগারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সকাল ১০:৪৩, রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, ১৪ মাঘ ১৪৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত শ্যামপুর সুগার মিলস লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৭ টাকা ৩৯ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২১ টাকা ০৭ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিলো ২৬ টাকা ৬৯ পয়সা।