আনলিমা ইয়ার্নের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সকাল ১০:২৮, রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, ১৪ মাঘ ১৪৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০৭ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিলো ০৮ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৩৬ পয়সা।