শেয়ার হস্তান্তরের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:২১, বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ১০ মাঘ ১৪৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্টাইল ক্রাফট লিমিটেডের উদ্যোক্তা নাভিদ হাসমেত তার স্ত্রীর কাছে উপহার হিসেবে ২ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উদ্যোক্তা নাভিদ হাসমেতের কাছে থাকা শেয়ারের মধ্যে ২ লাখ শেয়ার তার স্ত্রী নাদেরা পারভীনকে (সাধারণ শেয়ারহোল্ডার) উপহার দেবেন।
এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার স্ত্রীকে ডিএসইর লেনদেন সিস্টেমের বাইরে যেয়ে উপহার দিতে পারবেন।
বিষয়ঃ
পুঁজিবাজার