বিএসআরএম স্টিলের বোর্ড সভার তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ১২:২২, বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ১০ মাঘ ১৪৩০
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টিলস লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৯ জানুয়ারি বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
বিষয়ঃ
পুঁজিবাজার