এনভয় টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সকাল ১০:৫৬, বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ১০ মাঘ ১৪৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। আগের বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ইপিএস ছিল ৬৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল (০.৫৭) পয়সা, যা আগের বছর একই সময়ে ৮০ পয়সা ছিল।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৯ টাকা ২১ পয়সা।
বিষয়ঃ
পুঁজিবাজার