১১২ শিক্ষক-কর্মচারীকে পাঁচদিন সময় দিলো মাউশি

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:৪১, মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ৯ মাঘ ১৪৩০

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) অননুমোদিতভাবে স্কুলে অনুপস্থিত থাকায় ১১২ জন শিক্ষক-কর্মচারীকে কারণ জানাতে নির্দেশ দিয়েছে। সোমবার (২২ জানুয়ারি) অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, মাউশির অধীন মাঠপর্যায়ের কর্মকর্তারা ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পূর্বঘোষণা ছাড়াই গত বছরের নভেম্বর মাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে প্রতিবেদন দেন।

মাউশির পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখার মাধ্যমে এ প্রতিবেদন পায় মাউশি প্রশাসন। তাতে দেখা যায় পরিদর্শনের সময় ১১২ জন শিক্ষক-কর্মচারী অননুমোদিতভাবে অনুপস্থিত ছিলেন।

এ অবস্থায় নির্দেশনায় প্রাপ্ত পরিদর্শন প্রতিবেদনের আলোকে পরিদর্শনকালীন অননুমোদিতভাবে প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকার বিষয়ে সুষ্পষ্ট কারণ আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে নিজ নিজ জেলা শিক্ষা অফিসে স্ব-শরীরে উপস্থিত হয়ে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১১২ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ৯৬ জন শিক্ষক এবং ১৬ জন কর্মচারী রয়েছেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ