এপেক্স স্পিনিংয়ের বোর্ড সভার তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:০৭, সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৮ মাঘ ১৪৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৫ জানুয়ারি দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
বিষয়ঃ
পুঁজিবাজার